Agriculturelearning

গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতি। জমিতে গুটি ইউরিয়া প্রয়োগের সুবিধা

Please don't forget to share this article

গুটি ইউরিয়া হলো নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এটি দেখতে অনেকটা ন্যাপথলিনের মতো। গুটি ইউরিয়া ব্রিকোয়েট মেশিনের সাহায্যে গুঁড়া বা দানাদার ইউরিয়া থাকে তৈরি করা হয়।

প্রয়োগ পদ্ধতি ও পরিমাণ: গুটি ইউরিয়া প্রয়োগের জন্য ধানের চারা সারি করে লাগাতে হবে। সারি থেকে সারির এবং গোছা থেকে গোছার দূরত্ব হবে ৮ ইঞ্চি। ধানের চারা লাগানোর ৭-১০ দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এ সময় জমিতে ১ ইঞ্চি পানি থাকতে হবে। প্রতি চার গোছার মাঝখানে ৩-৪ ইঞ্চি কাদার গভীরে গুটি পুঁতে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গুটি প্রযোগকৃত স্থানে পা না পড়ে। ড্রাম সিডার অথবা বপন পদ্ধতিতে চাষ করা হলে প্রতি ১৫ ইঞ্চি দূরত্বে গুটি প্রয়োগ করতে হবে। গুটি প্রয়োগের পর জমিতে সব সময় প্রয়োজনীয় পানি রাখতে হবে যেন জমি শুকিয়ে না যায়। বেলে বা বেলে-দোআঁশ মাটিতে গুটি ইউরিয়া প্রয়োগ করা উচিত নয়।

ক্ষেতে গুটি ইউরিয়া প্রয়োগ: সারি করে চারা লাগানো ধান ক্ষেতে প্রতি চার গোছার মাঝখানে একটি ছোট সাইজের (০.৯০ গ্রাম) গুটি স্থাপন করলে  নাইট্রোজেনের মাত্রা দাঁড়ায় হেক্টরে ২৫ কেজি, মধ্যম সাইজের গুটি প্রয়োগে হেক্টরে ৫০ কেজি এবং বড় সাইজের গুটি প্রয়োগে হেক্টরে ৭৫ কেজি। সাধারণত আউশ ও আমন ধানের জন্য ০.৯০ গ্রাম সাইজের দুটি অথবা ১.৮ গ্রাম সাইজের একটি গুটি  প্রতি চার গোছার মাঝে প্রয়োগ করতে হবে। বোরো ধানের জন্য ০.৯০ গ্রাম সাইজের তিনটি অথবা ২.৭ গ্রাম সাইজের একটি গুটি  প্রয়োজন হবে। বোরো মৌসুমে দীর্ঘ মেয়াদি (১৫০-১৭০ দিন) জাতের ধান চাষ করলে কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে অতিরিক্ত শতকরা ১৫-২০ ভাগ নাইট্রোজেন সার উপরি-প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়।

গুটি ইউরিয়া প্রয়োগের সুবিধাঃ

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article