Agriculturelearning

জেনে নিন ত্বকের যত্নে নারকেল তেলের ভূমিকা ও গুনাগুন ?

Please don't forget to share this article

চুল ও ত্বকের নানা সুবিধার জন্য নারকেল তেল অনেকের কাছে পরিচিত ম্যাজিক তরল হিসেবে। ত্বকের যত্নে সেরা তেলগুলোর মধ্যে এটি একটি। জীবাণু ও ছত্রাকরোধী উপাদান থাকায় এই তেল আপনি সৌন্দর্য চর্চায় নানা উপায়ে ব্যবহার করতে পারেন।

নিচে নারকেল তেলের কয়েকটি কার্যকারিতা তুলে ধরা হলো :

  1. ময়েশ্চারাইজার
    নারকেল তেলে রয়েছে উচ্চা মাত্রার ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা একটি ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এ ছাড়া তেলটি ত্বকের জল ধারণ কমাতে সাহায্য করে এবং ত্বককে কোমল রাখে।
  2. ব্রণের বিরুদ্ধে প্রতিরোধ
    ছত্রাকবিরোধী উপাদান থাকায় নারকেল তেল ব্রণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আপনি শরীরের দাগ দূর করতেও এই তেল ব্যবহার করতে পারেন এবং সংশ্লিষ্ট স্থানে প্রয়োগ করতে পারেন। এই তেলের ফ্যাটি অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং মেদ থেকে ক্ষরিত রস উৎপাদনে ভারসাম্য আনতে সহায়তা করে।
  3. বয়সের ছাপ পড়তে দেয় না
    বয়সের ছাপ রোধে উৎপাদিত অনেক পণ্যে তেলটি ব্যবহৃত হয়। ত্বককে স্বাস্থ্যকর করতে এবং ত্বকে তারুণ্যভাব আনতে এই তেল অত্যন্ত কার্যকর। এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে আর্দ্র করে, তারুণ্যভাব ফিরিয়ে আনে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
  4. মেকআপ অপসারণে
    এই তেল মুহূর্তে সরিয়ে ফেলতে পারে মুখের মেকআপ। তরল আইলাইনার হোক কিংবা হোক  জলরোধী মাসকারা, তেলটি এসবই নিমেষে দূর করে রক্ষা করবে ত্বকের সৌন্দর্য। আপনাকে যা করতে হবে তা হলো কটন প্যাডে কিছুটা তেল ঢেলে মেকআপের ওপর চেপে চেপে মাখাতে হবে। দেখবেন মুহূর্তেই দূর হয়ে গেছে সবকিছু। সেইসঙ্গে রক্ষা করবে ত্বকের পুষ্    সূত্র : টাইমস অব ইন্ডিয়া

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article